এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে সার্বিক ব্যবস্থা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভোটের দিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে, সকলের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলায় একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোঃ জুলহাস হোসেন 



















