০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর ইউনিয়নের ৯ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর পরিবেশ

বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণগুলো মুখর হয়ে ওঠে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনের তত্ত্বাবধানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন ভোটার জানান, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পেরে তারা স্বস্তি বোধ করছেন এবং নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা ফিরে পেয়েছেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার কারণে ভোটগ্রহণ প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে চলছে। ভোটারদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে।

নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলবে বিকাল ৪.৩০ পর্যন্ত।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: তিনজনের চিকিৎসার দায়িত্ব নিল প্রশাসন

ফরিদপুর ইউনিয়নের ৯ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর পরিবেশ

Update Time : ০৯:৫১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬