জাতীয় সংসদ ও গণভোট উপলক্ষে ১২৪ বরিশাল-৬ সংসদীয় আসনের (বাকেরগঞ্জ) কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন ভোটার জানান, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন এবং নির্বাচনী ব্যবস্থার ওপর তাদের আস্থা বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতির ফলে ভোটগ্রহণ কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে চলছে। ভোটারদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
মোঃ রাকিব খান 









