০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউয়ারচর খেয়াঘাটে নির্বাচনী নীরবতা, যাত্রীশূন্য ঘাটে সুনশান পরিবেশ

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলার কাউয়ারচর খেয়াঘাটে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। যে ঘাটে সাধারণ দিনে ১–২ মিনিটেই একটি খেয়া ভর্তি হয়ে যেত, সেখানে আজ সকাল থেকে একটি ট্রলারে ২০ জন যাত্রী তুলতে সময় লাগছে ১৫–২০ মিনিট।

ভোলা, বাউফল, বাকেরগঞ্জসহ দক্ষিণাঞ্চলের লাখো মানুষের গুরুত্বপূর্ণ যাতায়াত পথ এই কাউয়ারচর খেয়াঘাট। প্রতিদিনের ব্যস্ততা আর যাত্রীদের কোলাহলে মুখরিত থাকা ঘাটটি আজ যেন সম্পূর্ণ ভিন্ন চিত্র ধারণ করেছে। নির্বাচনের দিন হওয়ায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্য, ঈদের ছুটির সময়েও এমন সুনশান দৃশ্য খুব কমই দেখা গেছে। ঘাটে নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংকটে মাঝিদের অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

নির্বাচনী পরিবেশ ও ভোটগ্রহণকে ঘিরে সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও যাত্রী উপস্থিতি কমে যাওয়ায় খেয়াঘাটজুড়ে বিরাজ করছে নিরবতা। দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত এই নৌপথে আজকের এই চিত্র সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

কাউয়ারচর খেয়াঘাটে নির্বাচনী নীরবতা, যাত্রীশূন্য ঘাটে সুনশান পরিবেশ

Update Time : ১২:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬