২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বেসরকারিভাবে ৮১০৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোঃ মাহাদুন্নবী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪৫৩৪ ভোট। ইসলামি শাসনতন্ত্রের প্রার্থী মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৮৮২৩ ভোট।

এছাড়াও নির্বাচনে অংশ নেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস হারিকেনে ২৩৮ ভোট, গণ অধিকার পরিষদের প্রার্থী মোঃ সালাউদ্দিন মিয়া ট্রাকে ১৩৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল ইসলাম খান ফুটবলে ৩৪৪ ভোট পেয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাকেরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

কোনো কেন্দ্র থেকেই গ্রহণযোগ্য অভিযোগ বা অনিয়মের খবর পাওয়া যায়নি। প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

Update Time : ১১:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬