৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জকে মাদক-সন্ত্রাসমুক্ত ও উন্নয়নের মডেল করতে চান আবুল হোসেন খান

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, বাকেরগঞ্জ একটি নির্যাতিত, নিপীড়িত ও নাগরিক সুবিধাবঞ্চিত এলাকা। নদীভাঙন, রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষাসহ নানা সমস্যায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে। এসব সমস্যা সমাধানে আগামী দিনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাকেরগঞ্জ দর্পণের যুগ্ম বার্তা সম্পাদক খান মোঃ মাহাদীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এলাকার মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এখন প্রধান দায়িত্ব হলো এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না। রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবে।”

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) উপজেলাকে নিরাপদ রাখার অঙ্গীকার করে আবুল হোসেন খান বলেন, এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করা হবে। এ প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, যারা এলাকার ক্ষতি করবে বা মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্পষ্টভাবে জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না।

সবশেষে তিনি বলেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) উপজেলার মানুষ যেন নিরাপদ ও ঐক্যবদ্ধ থাকে এবং সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করে—সেটিই তার লক্ষ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জকে মাদক-সন্ত্রাসমুক্ত ও উন্নয়নের মডেল করতে চান আবুল হোসেন খান

Update Time : ০৭:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬