২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত, বিজয়ী আবুল হোসেন খান

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনই জামানত হারিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, নির্ধারিত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সংসদীয় এলাকা ১২৪ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ৮১,০৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহমুদুন্নবী পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মুফতি সৈয়দ মোঃ ফজলুল করিম, তিনি পেয়েছেন ২৮,৮২৩ ভোট।
জামানত হারানো প্রার্থীরা হলেন— বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুস (২৩৮ ভোট), গণ অধিকার পরিষদ (জিওপি) প্রার্থী মোঃ সালাউদ্দিন মিয়া (১৩৭ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান, যিনি ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪৪ ভোট। উল্লেখ্য, সালাউদ্দিন মিয়া নির্বাচনের কয়েকদিন আগে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তরমুজ প্রতীকে ২০০ ভোট পেয়েও জামানত হারিয়েছিলেন কামরুল ইসলাম খান।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,১১,৬৯৯ জন। মোট বৈধ ভোট পড়েছে ১,৬৫,১৬২টি, বাতিল হয়েছে ২,৯১৭টি। ভোট প্রদানের হার ৫৩.৯২ শতাংশ। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৩,০৯৫ জন ভোটার।

সারাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, আর ‘না’ এর পক্ষে ৩০ শতাংশের কম। ফলে গণভোটে জনগণ ‘হ্যাঁ’ এর পক্ষেই রায় দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ আসনে নির্বাচিত প্রার্থী আবুল হোসেন খানের বিজয় ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের তালিকাও গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত, বিজয়ী আবুল হোসেন খান

Update Time : ০২:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬