৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক বশির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, সহকারী সেক্রেটারি এইচ এম জাফর উল্লাহ, পৌর আমীর মোঃ নূরুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তারা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভা শেষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬