৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতঘর পুড়ে ছাই, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষীপাশা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে মজিবুর হাওলাদারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের শাহআলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সরু সড়কের কারণে অগ্নিনির্বাপক গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারায় আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়। পরে পুকুরে পাম্প মেশিন স্থাপন করে আগুন নেভানোর কার্যক্রম পরিচালনা করা হয়।

অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, চোখের সামনে সাজানো সংসার পুড়ে গেলেও আগুনের তীব্রতার কারণে ঘরে প্রবেশের সুযোগ ছিল না। জীবন বাঁচাতে তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারেননি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আশপাশের আরও পাঁচটি বসতঘর পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

এদিকে, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতঘর পুড়ে ছাই, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৬:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬