০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাতে হঠাৎ লেবুর দাম দ্বিগুণ, ভোগান্তিতে ক্রেতারা

রাজধানীতে হঠাৎ করেই বেড়ে গেছে লেবুর দাম। সাইজ ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মাত্র দুই দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার ঘুরে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন আগেও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে বর্তমানে একই লেবু কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। আকস্মিক এই মূল্যবৃদ্ধিতে হতাশা প্রকাশ করেছেন বাজারে আসা ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অস্বাভাবিকভাবে বেড়ে যায় লেবুর দাম। তাদের দাবি, চাহিদা বাড়ার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, সরবরাহ কম থাকায় আড়ত থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই খুচরা পর্যায়ে দাম বাড়াতে হচ্ছে। তবে সরেজমিনে বাজার ঘুরে লেবুর দৃশ্যমান কোনো ঘাটতি চোখে পড়েনি।

আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা। তাদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে রমজানজুড়ে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঢাকাতে হঠাৎ লেবুর দাম দ্বিগুণ, ভোগান্তিতে ক্রেতারা

Update Time : ০২:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬