৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল জেলার বাকেরগঞ্জে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৫টায় কালীগঞ্জ বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ মাথায় অবস্থিত তহশীল অফিস প্রাঙ্গণে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রঙ্গশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জোমাদ্দার, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমুন হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন সেন্ট আলফ্রেডস্ হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম স্বপন এবং ছোফরোননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মারুফ মোর্শেদ।

স্থানীয় বিএনপি নেতা মামুন মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থক এবং প্রায় সকল শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সমাজকে নিরাপদ ও কল্যাণময় রাখার গুরুত্ব তুলে ধরেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৯:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬