রিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিস খান বাড়ি এলাকায় আফসানা আক্তার লামিয়া নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) সকাল ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিখোঁজ আফসানা আক্তার লামিয়া, পিতা মোঃ আয়নাল পেঁদা ও মাতা সাজেদা বেগম। তিনি জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিস খান বাড়ি গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের দিন সকালে তিনি তার স্বামীকে জানান যে, শিশুসন্তানকে বাসায় রেখে কিছু কাপড়ের পিস বানানোর কাজে কলসকাঠি বাজারে যাচ্ছেন। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
দুপুর ১২টার পর থেকে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। বিষয়টি ঢাকায় অবস্থানরত স্বজনদেরও জানানো হলে তারাও বিভিন্নভাবে অনুসন্ধান চালান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে মাকে না পেয়ে শিশুসন্তানটি বারবার কান্নাকাটি করছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা, যা এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি আফসানা আক্তার লামিয়ার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—
📞 মোবাইল: ০১৩২১৯১৬৬৮৮
পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ, বিষয়টি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার জন্য, যেন দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়।
মোঃ বায়েজিদ আলম 



















