৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৬ আসনের এমপি আবুল হোসেন খানের সঙ্গে বাকেরগঞ্জে দপ্তরপ্রধানদের মতবিনিময় সভা

আবুল হোসেন খান এর সঙ্গে বাকেরগঞ্জ উপজেলা-এর সকল দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, বাকেরগঞ্জ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, অফিসার ইনচার্জ কেএম সোহেল রানা-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।

মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভূমি ব্যবস্থাপনা, জনসেবা কার্যক্রমের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বয়ের মাধ্যমে জনসেবা আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বরিশাল-৬ আসনের এমপি আবুল হোসেন খানের সঙ্গে বাকেরগঞ্জে দপ্তরপ্রধানদের মতবিনিময় সভা

Update Time : ০৫:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬