৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবাদী সাংবাদিক খান মেহেদীর জন্মদিন আজ, শুভেচ্ছা ও অভিনন্দনে মুখর বাকেরগঞ্জ

সংবাদের পেছনে অবিরাম ছুটে চলা, নেশা ও পেশা যার সাংবাদিকতা—এমনই এক সংগ্রামী ও তারুণ্যদীপ্ত সংবাদকর্মী খান মেহেদী। আজ তার শুভ জন্মদিন। তিনি বাকেরগঞ্জ দর্পণ-এর সহ বার্তা সম্পাদক ও একজন প্রতিবাদী সাংবাদিক হিসেবে সুপরিচিত।

৩০ বছরের এই আজন্ম তরুণ সাংবাদিক বর্তমানে জাতীয় দৈনিক আজকালের কন্ঠ-এর ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি ঢাকার বার্তা নিউজ পোর্টাল-এর বার্তা সম্পাদক এবং দৈনিক ৭২ সংবাদ-এর সহ-সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন। বাকেরগঞ্জের এই কৃতি সন্তান সাংবাদিকতার মাঠে সাহসী ও আপসহীন অবস্থানের জন্য ইতোমধ্যেই আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

ছোটবেলা থেকেই নতুন কিছু করার প্রবল আগ্রহ ছিল তার। গান, কবিতা, ক্রিকেট, ফুটবল, অভিনয় ও লেখালেখিতে ছিল সমান মনোযোগ। সেই সৃজনশীলতা ও কৌতূহলই তাকে সাংবাদিকতার পথে টেনে আনে। ২০১৪ সাল থেকে পেশাদার সাংবাদিকতায় পথচলা শুরু করেন খান মেহেদী।

সাংবাদিকদের অধিকার আদায় ও মফস্বল সাংবাদিকদের সংগঠিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। এ লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সাংবাদিকতা করতে গিয়ে একাধিকবার মামলা ও হামলার শিকার হলেও দমে যাননি এই প্রতিবাদী কলমসৈনিক। বিনোদন রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনকালে বিনোদন ধারার শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে একাধিকবার সম্মাননা ও অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি।

খান মেহেদী মনে করেন, সাংবাদিকতাকে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের কার্যকর হস্তক্ষেপ জরুরি। পেশাগত স্বচ্ছতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই সাংবাদিকতা তার প্রকৃত ভূমিকা রাখতে পারবে—এমনটাই তার প্রত্যাশা।

তারুণ্যদীপ্ত এই সংবাদকর্মীর শুভ জন্মদিনে জানাই নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতায় উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

প্রতিবাদী সাংবাদিক খান মেহেদীর জন্মদিন আজ, শুভেচ্ছা ও অভিনন্দনে মুখর বাকেরগঞ্জ

Update Time : ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬