০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে ধর্ষণচেষ্টার অভিযোগে লিঙ্গ কর্তন: মুন্দাইল গ্রামে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

ক্ষেতলাল উপজেলার পৌর এলাকার মুন্দাইল গ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি ওই নারীকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় আত্মরক্ষার্থে নারীটি ধারালো বস্তু দিয়ে আঘাত করলে নজরুল ইসলামের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন জানান, এর আগেও অভিযুক্ত নজরুল ইসলাম তার স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। সামাজিক সম্মানের কথা বিবেচনায় নিয়ে বিষয়টি প্রকাশ করা হয়নি। ঘটনার দিন তার স্ত্রী ঘরে বসে পায়ের নখ কাটছিলেন। এ সময় নজরুল ইসলাম পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন। পরিস্থিতি সামাল দিতে স্ত্রী কৌশলে তাকে বিছানায় শুতে বলেন এবং পরে ব্লেড দিয়ে আঘাত করেন বলে দাবি করেন তিনি।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কিছুই ঘটেনি।” এরপর তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে ক্ষেতলাল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ক্ষেতলালে ধর্ষণচেষ্টার অভিযোগে লিঙ্গ কর্তন: মুন্দাইল গ্রামে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Update Time : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬