বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে ছাত্রদল সভাপতির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে চরাদী বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নিরীহ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ন্যায়বিচারের দাবি জানানো হয়। বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
এ সময় আয়োজকরা ঘোষণা দেন, দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
এইচ এম রুহুল আমিন 



















