৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১০

বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়।

মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন—কলসকাঠী ইউনিয়নের মো. মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার ও মো. রমজান হাওলাদার; ভরপাশা ইউনিয়নের আমির হোসেন এবং বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিঠু হাওলাদার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার মাদক মামলায় গ্রেফতার হওয়া ৭ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১০

Update Time : ০৫:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬