৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“গর্বের বাকেরগঞ্জ”–এর উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, গোমা সেতুর টোল নিয়ে ক্ষোভ

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”–এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সম্মানার্থে গত ৬ মার্চ ঢাকার পল্টনের একটি রেস্টুরেন্টে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

ইফতারের এ মিলনমেলায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং বাকেরগঞ্জ এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে ইফতার শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বিশেষ করে বহুল প্রত্যাশিত গোমা সেতুতে টোল কার্যকর করার বিষয়টি নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্থানীয় সাধারণ মানুষকে প্রতিদিন বাড়তি ভোগান্তির মুখোমুখি হতে হবে। এ পরিস্থিতিতে “গর্বের বাকেরগঞ্জ” সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে দ্রুত সাক্ষাৎ করে এলাকাবাসীর উদ্বেগ ও দাবি তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে দুধল ইউনিয়নের গোমা এলাকায় ঈদের পরের দিন একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আয়োজন ও অংশগ্রহণ নিশ্চিত করতে সভায় বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনাময় উদ্যোগগুলো চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন শাখা থেকে একটি করে তালিকা সংগ্রহ করা হবে। সেই তালিকার ভিত্তিতে “গর্বের বাকেরগঞ্জ” সংগঠনটি ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে কাজ করবে।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ, বিশেষ করে বাকেরগঞ্জের মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র এ মাহফিলের মধ্য দিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

“গর্বের বাকেরগঞ্জ”–এর উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, গোমা সেতুর টোল নিয়ে ক্ষোভ

Update Time : ১০:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬