০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের রুপাতলি হাউজিংয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারটি দোকান পুড়ে ছাই

বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় ৮ মার্চ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গত রাত আনুমানিক ২টার দিকে রুপাতলি হাউজিংয়ের ২১ নম্বর রোডের পশ্চিম মাথায়, ৭ নম্বর মেইন রোডের শেষ প্রান্তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি ফার্নিচারের দোকান, দুটি চায়ের দোকান এবং একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বরিশালের রুপাতলি হাউজিংয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারটি দোকান পুড়ে ছাই

Update Time : ১০:২৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬