ঈদের আনন্দকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তুলতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ ঈদ পুনর্মিলনী। সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”–এর উদ্যোগে ঈদের পরের দিন এই বৃহৎ আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা যায়, ঈদ পুনর্মিলনীকে ঘিরে দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা সভা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বাকেরগঞ্জভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং ঢাকা, বরিশাল ও বাকেরগঞ্জের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, ব্যাগ এবং দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান আয়োজকরা।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ সকলের জন্য উন্মুক্ত। তবে এতে অংশ নিতে আগ্রহীদের আগামী ১৫ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি- ৫০০/=।
রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীরা ঈদ পুনর্মিলনী কমিটির দায়িত্বশীলদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও গর্বের বাকেরগঞ্জ–এর যে কোনো শাখার মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে বলে জানানো হয়েছে।
যোগাযোগ:
মো. দেলোয়ার হোসেন মোল্লা — সমন্বয়ক | ০১৯৪৫৩৩৮৬৮০
ইঞ্জিনিয়ার মাসুদ খান — কো-সমন্বয়ক | ০১৭১১০২৫৮৬৯
মো. আফজাল হোসেন গাজী — কো-সমন্বয়ক | ০১৬৮৯৫২১১৯৮
আয়োজকরা আশা করছেন, এই আয়োজন বাকেরগঞ্জের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং প্রবাসী ও বিভিন্ন স্থানে বসবাসরত বাকেরগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হবে।
মোঃ হাদিসুর রহমান 



















