৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন কাজে অনিয়মের প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে হামলা, বাকেরগঞ্জে ক্ষোভ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর–কামারখালী সড়কের চলমান উন্নয়নকাজে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় এক স্কুল শিক্ষক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ এর উপজেলা কো-সমন্বয়ক জুম্মান শরীফ একজন সচেতন নাগরিক হিসেবে সড়ক নির্মাণকাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তমপুর–কামারখালী সড়কের উন্নয়নকাজ নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যেও অসন্তোষ বিরাজ করছিল। এ অবস্থায় এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রশ্ন তোলার জের ধরে কিছু দুর্বৃত্ত জুম্মান শরীফের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় শিক্ষক জুম্মান শরীফ আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে নির্মাণকাজের ভিডিও ধারণ করার সময় দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মুঠোফোনও ভেঙে ফেলার চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর মতে, একজন সম্মানিত শিক্ষক ও সচেতন নাগরিকের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার অধিকারকে হুমকির মুখে ফেলার শামিল।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে উত্তমপুর–কামারখালী সড়কের নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

সচেতন মহল আশা প্রকাশ করেছে, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং ভবিষ্যতে যেন কোনো সচেতন নাগরিক সত্যের পক্ষে কথা বলার কারণে এ ধরনের হামলার শিকার না হন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিশ্চিত করবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

উন্নয়ন কাজে অনিয়মের প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে হামলা, বাকেরগঞ্জে ক্ষোভ

Update Time : ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬