৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় প্রধান উপদেষ্টা সংসদ সদস্য আবুল হোসেন খান উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, “বাকেরগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।”

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ১২:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬