পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খানের পক্ষ থেকে গণমানুষের সাথে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।
আজ তার নিজস্ব বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আমি সবসময় বাকেরগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে প্রীতি ভোজ পরিবেশন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় আয়োজকদের আন্তরিকতা এবং অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
স্টাফ রিপোর্টার 



















