০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইন্সটিটিউটে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

কাকরধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইন্সটিটিউটে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু সুশৃঙ্খল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক মল্লিক আনুষ্ঠানিকভাবে সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবুল বশারের কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাইয়ুম খান, পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপকবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রযাত্রা বজায় রাখতে দক্ষ, সৎ ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য। তারা নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবুল বশারের প্রতি আস্থা প্রকাশ করে তাঁর সফলতা কামনা করেন।

এছাড়া বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

কাকরধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইন্সটিটিউটে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

Update Time : ০৬:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬