১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুর: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু, গ্রেফতার নেই-ক্ষোভ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাইদুল ইসলাম সজিব (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বরিশাল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়,
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজ বসতবাড়ির সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন তারা। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোক নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে অতর্কিত হামলা চালায়। হামলায় সাইদুল ইসলাম সজিব গুরুতর আহত হন।

প্রথমে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহতদের অবস্থা:
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন—আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মামলা ও প্রশাসনিক অবস্থা:
নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন (মামলা নম্বর: জি আর ৮৮/২৬)। তবে ঘটনার চার দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ উঠেছে।

জনমনে ক্ষোভ:
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

Tag :
About Author Information

Mohon

মায়াবী চিত্রা হরিণটির পা চেপে ধরেছেন একজন, অন্যজন কোপাচ্ছেন দা দিয়ে

বাকেরগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুর: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু, গ্রেফতার নেই-ক্ষোভ

Update Time : ০২:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬