০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদার গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, থানার এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত নিজামের বিরুদ্ধে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেফতারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন স্বৈরশাসক শেখ হাসিনা

বাকেরগঞ্জে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদার গ্রেফতার

Update Time : ০২:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬