৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগে উত্তেজনা, দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামনগর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, রামনগর গ্রামের স্থানীয় যুবক শুভ মন্ডল একটি ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে এমন বক্তব্য দেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি হিসেবে বিবেচিত হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

জানা যায়, সম্প্রতি রামনগর গ্রামের নাম পরিবর্তন করে “মুসলিম নগর” রাখার বিষয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছিল। এ প্রেক্ষিতে স্থানীয় যুবক মোঃ হুমায়ুন হাওলাদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যেখানে মুসলিম পরিবারের সংখ্যা অধিক হওয়ায় নাম পরিবর্তনের প্রস্তাব তুলে ধরা হয়। সেই পোস্টের মন্তব্যেই আপত্তিকর মন্তব্যটি করেন শুভ মন্ডল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এর তীব্র নিন্দা জানান এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। এর ফলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি বাকেরগঞ্জ থানা থেকে সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”-এর সভাপতি মোজাম্মেল হোসেন মোহনের নজরে আনা হয়। তিনি দ্রুত স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন এবং সংশ্লিষ্টদের নিয়ে সমাধানের উদ্যোগ নেন।

পরবর্তীতে অভিযুক্ত শুভ মন্ডলকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করানো হয় এবং একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাকেরগঞ্জ থানা থেকে অভিযুক্তের বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সময়োপযোগী উদ্যোগ ও সমন্বয়ের ফলে বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

সচেতন মহল মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সহনশীলতা বজায় রাখা জরুরি, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

বাকেরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগে উত্তেজনা, দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Update Time : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬