বাকেরগঞ্জ উপজেলার ৮ নং নলুয়া ইউনিয়নের মধ্য নলুয়া শিমুলতলা বাজার কমিটির উদ্যোগে ইছালে ছওয়াব উপলক্ষে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল গত ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমিন আফসারী, অধ্যক্ষ, ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা, নেছারাবাদ, পিরোজপুর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল গাফফার, পেশ ইমাম ও খতিব, পাওয়ার হাউস জামে মসজিদ, বরিশাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিমুলতলা জামে মসজিদের সভাপতি মজিবর রহমান হানিফ মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিমুলতলা বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার।
মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধান বক্তা মাওলানা রুহুল আমিন আফসারী তার বক্তব্যে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি এলাকার সমাজসেবক ও সচেতন ব্যক্তিদের এ বিষয়ে সজাগ ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মজিবর রহমান হানিফ মুন্সী বলেন, এই মাহফিলকে ধারাবাহিকভাবে প্রতিবছর আয়োজন করার লক্ষ্যে তারা কাজ করে যাবেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ জহিরুল ইসলাম 






















