০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

আজ ১৯ এপ্রিল (শনিবার) বরিশাল–কুয়াকাটা মহাসড়কে দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ জনগণ।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার প্রতিবাদে সহপাঠীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে তীব্র গরমে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। জরুরি কাজে বের হওয়া মানুষদের পড়তে হয় বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

দীর্ঘ সময় আন্দোলন চলার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সাধারণ মানুষের প্রশ্ন—যেকোনো দাবিদাওয়া আদায়ে কেন বারবার মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়? এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

একসঙ্গে র‍্যালি করলেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো আজওয়া খেজুর-সেভেন আপ

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Update Time : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬