০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাদ্রীশিবপুর ইউনিয়নের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, দোয়া ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ থানা (পশ্চিম) শাখার আওতাধীন ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়নের উদ্যোগে দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ঐতিহ্যবাহী মোহাম্মদীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের সফলতা কামনা এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা দিদারউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সংগঠনের স্থানীয় দায়িত্বশীল সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কে এম আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে কলম, ফাইলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাই নৈতিক শিক্ষার পাশাপাশি সময়োপযোগী জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

পাদ্রীশিবপুর ইউনিয়নের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, দোয়া ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

Update Time : ১২:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬