বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হেলাল উদ্দিন আহমেদ কলেজের গভর্নিং বডিতে প্রশাসনিক পুনর্গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী, কলেজের গভর্নিং বডির পূর্ববর্তী সভাপতি জনাব মাহমুদুন্নবীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে এবং নতুন সভাপতি হিসেবে জনাব সোলাইমান সের্নিয়াবাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক প্রতিনিধি সদস্য পদেও পরিবর্তন আনা হয়েছে, যা কলেজ পরিচালনায় নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্ট আদেশে আরও উল্লেখ করা হয়, গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত নতুন কমিটি কার্যকর থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী, প্রয়োজনে কর্তৃপক্ষ যেকোনো সময় এ মনোনয়ন পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
কলেজ সংশ্লিষ্টদের মতে, এই পুনর্গঠন প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
এইচ এম রুহুল আমিন 






















