৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অটোচুরি চেষ্টাকালে চক্রের সদস্য আটক, পলাতক ৩

বাকেরগঞ্জে অটোরিকশা চুরির চেষ্টাকালে স্থানীয়দের তৎপরতায় এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৯টার দিকে আজিমপুর সড়কে মামুনের মালিকানাধীন একটি অটোরিকশা চালাচ্ছিলেন রিয়াজ নামের এক চালক। তিনি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চা পান করতে গেলে সুযোগ বুঝে চারজনের একটি চক্র অটোরিকশাটিতে উঠে সেটি চালিয়ে বরিশালের দিকে নিয়ে যেতে শুরু করে।

ঘটনাটি টের পেয়ে চালক রিয়াজ দ্রুত অটোর মালিক মামুনকে অবহিত করেন। অটোরিকশাটিতে জিপিএস ট্র্যাকার সংযুক্ত থাকায় মোবাইলের মাধ্যমে গাড়িটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে মালিক ও স্থানীয়রা মোটরসাইকেলযোগে ধাওয়া করে বাখরকাটি সড়কে চোরদের আটকানোর চেষ্টা করেন।

ধাওয়ার একপর্যায়ে নলছিটি এলাকার সুজন নামের এক ব্যক্তিকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়। আটক ব্যক্তিকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পরে থানায় সোপর্দ করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক চোরদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে অটোচুরি চেষ্টাকালে চক্রের সদস্য আটক, পলাতক ৩

Update Time : ১০:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬