৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে কৃষকদের সক্রিয় অংশগ্রহণে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” শীর্ষক প্রকল্পের আওতায় এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (সকাল ১০টা) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নাজমুল আলম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহার সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা জোবায়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সালেহ আল রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে ‘পার্টনার’ প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Update Time : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬