৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বঘোষণা ছাড়াই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দালালমুক্ত থানার নির্দেশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) সকালে তিনি থানায় গিয়ে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে চার থেকে পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্য থানার দুজন পুলিশ সদস্যও ছিলেন। কক্ষে প্রবেশ করেই তিনি উপস্থিতদের পরিচয় এবং সেখানে অবস্থানের কারণ জানতে চান।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার পরিবেশ, ধারণক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। হাজতে থাকা এক ব্যক্তির খাবারও সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা রয়েছে কি না, সে বিষয়েও জানতে চান।

তিনি পুলিশ সদস্যদের থাকার মেসও পরিদর্শন করেন এবং তাদের আবাসন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
প্রায় ১০ থেকে ১১ মিনিটের এ পরিদর্শনে থানার ওসি, ডিউটি অফিসারসহ কর্তব্যরত সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।”

স্বরাষ্ট্রমন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

পূর্বঘোষণা ছাড়াই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দালালমুক্ত থানার নির্দেশ

Update Time : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬