৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক-পিকআপের মুখোমু‌খি সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌রমার ত‌লিবাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের চারজনের নাম–পরিচয় জানা গেছে। ‌ তাঁরা হলেন– সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) ও সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, নিহত শ্রমিকেরা পিকআপ ভ্যানে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। আর ট্রাকটি ছিল কাঁঠালবোঝাই। এটি চট্টগ্রাম থেকে সিলেটের দিকে এসেছিল।

সিলেট মহানগর পু‌লিশে‌র অতিরিক্ত উপক‌মিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। প্রথম আলোকে তি‌নি জানান, নিহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাঁদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজের মর্গে রয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

সিলেটে ট্রাক-পিকআপের মুখোমু‌খি সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক

Update Time : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬