১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ১,২৭৭ মিটার আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বাকেরগঞ্জ পৌরসভার আওতায় “CTCRP” প্রকল্পের অধীনে ১,২৭৭ মিটার আরসিসি (RCC) সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) সকালে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

জানা গেছে, পৌরসভার ৫নং ওয়ার্ডের সাহেবগঞ্জ সড়ক থেকে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হয়ে সবুজবাগ সড়ক পর্যন্ত এই আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট দৈর্ঘ্য ১,২৭৭ মিটার। এর মধ্যে মূল সড়কের চেইনেজ ০০ মিটার থেকে ৬৫৫ মিটার, লিংক-১ এর দৈর্ঘ্য ৩২২ মিটার এবং লিংক-২ এর দৈর্ঘ্য ৩০০ মিটার।

এই সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান (মিজান), পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, সড়কটি নির্মাণের ফলে শিক্ষা প্রতিষ্ঠান, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত সহজ হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তারা এ প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে বাকেরগঞ্জ পৌরসভা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

বাকেরগঞ্জে ১,২৭৭ মিটার আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

Update Time : ০৩:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬