১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ: স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় দেশজুড়ে নানা কর্মসূচি

বিশ্বজুড়ে আজ (রোববার) পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে দিবসটি উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হলো— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।”

জানা যায়, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে সাংবাদিকতার স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার অঙ্গীকার গ্রহণ এবং দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করা হয়।

প্রতিবছরের মতো এবারও ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সূচকে এবার বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, যেখানে গত বছর ছিল ১৪৯তম।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়, যা তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এছাড়া সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার, নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি, তাই সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ: স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় দেশজুড়ে নানা কর্মসূচি

Update Time : ০৩:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬