১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ পৌরসভায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রাসেল (৩৮) ও মোঃ কবির মোল্লা (৩০)। তাদের মধ্যে রাসেল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আঃ সালামের ছেলে এবং কবির মোল্লা ১ নম্বর ওয়ার্ডের জব্বার মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ৮টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আগাবাকের লেনে রাসেলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে রাসেল ও কবির মোল্লাকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আদিল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

বাকেরগঞ্জ পৌরসভায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৯:০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬