৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বাকেরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় প্রধান অতিথি আবুল হোসেন খান উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “বাকেরগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে আমি বদ্ধপরিকর।” পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, অপরাধ দমন এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ১২:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬