৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম

বাকেরগঞ্জ উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে সিঁধ কেটে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে মঙ্গলবার গভীর রাতে সিদ্দিক হাওলাদারের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে চোর। এ সময় ঘরে থাকা সৌদি প্রবাসী খোকন হাওলাদারের স্ত্রী ইরানি আক্তার সখি বেগম চোরকে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায় চোর। গৃহবধূর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে ততক্ষণে দুর্বৃত্তরা সটকে পড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম

Update Time : ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬