০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে নিখোঁজ গৃহবধূকে সকালে পাওয়া গেল গাছের মগডালে, কৌতূহলীদের ভিড়

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের পরদিন এক গৃহবধূকে একটি তেঁতুলগাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার পর আজ বুধবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

ওই নারী উলিপুরের গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে পুকুরপাড়ের একটি লম্বা তেঁতুল গাছের মগডালে তাঁকে দেখতে পান এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই নারী গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। সেখানে বসে তাঁকে কিছু খেতে দেখা যায়। ঘটনা জানাজানি হলে পুকুরপাড়ে কৌতূহলী অনেকে ভিড় জমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু শুরুতে তিনি সহযোগিতা করতে রাজি হননি এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, সকালে একজন নারী গাছের মগডালে বসে থাকার খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং পরিবারের সহায়তায় তাঁকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রাতে নিখোঁজ গৃহবধূকে সকালে পাওয়া গেল গাছের মগডালে, কৌতূহলীদের ভিড়

Update Time : ০৩:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬