৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— টেংরাখালী এলাকার রুস্তম আলী সিকদারের ছেলে নাজমুল, মহেশপুর এলাকার কিবরিয়ার ছেলে আরাফাত (২০), লক্ষীপাশা এলাকার মোকলেছুর রহমানের ছেলে মো. মিজান (২৩), কৃষ্ণকাঠি এলাকার মোকলেছের ছেলে সজীব (২৩) এবং পাদ্রীশিবপুর এলাকার শাহীন খানের ছেলে সাব্বির খান (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। মাদক সেবন ও ব্যবসার বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”

তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Update Time : ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬