১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দালাল আখ্যা নয়, পেশার মর্যাদা চাই: বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ৯টায় সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মোঃ জমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি তোফাজ্জল হোসেন মনির, উপদেষ্টা এনামুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব আল হাসান, সদস্য মোঃ শাহআলম, আব্দুল্লাহ আল মামুন ও শাহজালাল নাসিমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজে দালালবিরোধী অভিযানের নামে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটকের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং গ্রেফতারকৃত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

দালাল আখ্যা নয়, পেশার মর্যাদা চাই: বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

Update Time : ০৩:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬