বাকেরগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পালের যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
রোববার (১১ মে) সকালে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁকে স্বাগত জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল কর্মজীবন, সুদক্ষ নেতৃত্ব এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নবাগত ইউএনও’র কার্যকর ও ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ বায়েজিদ আলম 




















