আজ ১১ই মে ২০২৬ রোজ সোমবার বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের সময় বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বরগুনা-ঢাকা মহাসড়কে মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে নেমে যায়। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এবং গুরুতর হতাহতের ঘটনা থেকে রক্ষা পান বাসের যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী, যাত্রী ও চালকের তথ্যসূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় টানা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় বাসটির চাকা স্লিপ কেটে রাস্তার পাশে নেমে যায়। তবে অল্পের জন্য বাসটি পাশের গভীর খাদে পড়ে যায়নি।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যাত্রীদের নিরাপদে বের হতে সহায়তা করেন। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
স্থানীয় জনগণের দাবি, বর্ষাকালে সড়কে যানবাহন চালানোর ক্ষেত্রে সকল চালককে আরও সতর্ক ও সড়ক আইন মেনে চলতে হবে। পাশাপাশি মহাসড়কে বেপরোয়া যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
মোঃ সাব্বির হোসেন 




















