১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বললেন ট্রাম্প

ইরান যুদ্ধের সংবাদ কাভারেজ নিয়ে মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সামরিকভাবে শক্ত অবস্থানে রয়েছে এমন প্রতিবেদনকে তিনি ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন ‘শত্রুপক্ষকে’ সহায়তা করছে এবং ইরানকে অযথা আশা দিচ্ছে। তবে কোন কোন গণমাধ্যমের প্রতিবেদনের কথা তিনি বলেছেন, তা স্পষ্ট করেননি।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘তারা শত্রুকে সহায়তা করেই যাচ্ছে। এতে শুধু ইরান মিথ্যা আশা পাচ্ছে, যা তাদের পাওয়ার কথা নয়।’

তিনি বলেন, ‘শুধু পরাজিত, অকৃতজ্ঞ ও বোকা লোকেরাই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে।’

এর আগেও ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের কারণে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে, যুদ্ধসংক্রান্ত প্রতিবেদনের তথ্যসূত্র শনাক্ত করতে সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারির জন্য মার্কিন বিচার বিভাগকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন ট্রাম্প।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বললেন ট্রাম্প

Update Time : ১২:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬