৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির নাম পরিবর্তন, নতুন নাম ‘রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন পরিষদ’

“রাষ্ট্র ও রাষ্ট্রভাষা বাংলা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বাংলা একাডেমিতে। বুধবার (১৩ মে ২০২৬) বিকেল ৩টায় বাংলা একাডেমির ড. মুহাম্মদ এনামুল হক ভবনের কবি আল মাহমুদ লেখক কর্নারে ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির সভাপতি, সমাজ ও রাষ্ট্রচিন্তক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, স্বৈরাচারবিরোধী আন্দোলন ’৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের শীর্ষ নেতা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, সিনিয়র সাংবাদিক ও ‘চর্চা’র সম্পাদক সোহরাব হাসান, গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়জীসহ রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মোহন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ।

বক্তারা বাংলা ভাষার সাংবিধানিক মর্যাদা, রাষ্ট্র পরিচালনায় বাংলার কার্যকর ব্যবহার এবং ভাষাভিত্তিক জাতীয় চেতনা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

সভা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনটির নাম ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’ থেকে পরিবর্তন করে ‘রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন পরিষদ’ করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির নাম পরিবর্তন, নতুন নাম ‘রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন পরিষদ’

Update Time : ০৪:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬