জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক আচরণের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী উৎস দাস এবং সমাজকর্ম বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী স্নেহা সাহা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সমাজকর্ম বিভাগের ক্লাসরুমে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইস উদ্দিন এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও মর্যাদা ক্ষুণ্ন হয়-এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আইন বিভাগের ডিন খ্রিস্টিন রিচার্ডসন বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও একাডেমিক পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। অভিযুক্তদের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারি থাকবে।
ডেস্ক রিপোর্টঃ 























