বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান, বরিশাল-১ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাজহারুল ইসলাম, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান এবং বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও জননিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সংসদ সদস্য আবুল হোসেন খান বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “বাকেরগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে আমি বদ্ধপরিকর।”
মোঃ এনামুল হক 



















