৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ছিনতাইকারীদের হামলায় আহত “গর্বের বাকেরগঞ্জ” নেতা আরিফুর রহমান, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” গাজীপুর জেলা শাখার অর্থ সম্পাদক ও বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আরিফুর রহমান। এ ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জানা যায়, গত ১৭ মে রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন আরিফুর রহমান। এ সময় ছিনতাইকারীরা তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং সর্বস্ব হারান। দুর্বৃত্তদের আঘাতে তার মাথায় গুরুতর জখম হলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই প্রদান করেন।

এ ঘটনায় টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর “গর্বের বাকেরগঞ্জ” কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন,
“এ ধরনের ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িত ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে। একইসাথে তারা আহত আরিফুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

টঙ্গীতে ছিনতাইকারীদের হামলায় আহত “গর্বের বাকেরগঞ্জ” নেতা আরিফুর রহমান, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Update Time : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬